ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ছাড়ালো

    বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ছাড়ালো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে করোনায় ৪৫ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন। 

    আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৭ হাজার ৮৪০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ১৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৬৬৬ জন।


    গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের।

    করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৪ হাজার ৩৮১ জন মানুষ মারা গেছেন।

    এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ১৮৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৮৬০ জন।


    বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ