ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু 

    ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তরণ, সফল মৎস খামারীদের সম্মাননা, আলোচনাসভাসহ নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

     প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা স্বচল এবং গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অসাধু মৎস শিকারীদের কারনে দিন দিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাছ চাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। 

    অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত মো. আলী তালুকদার, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বক্তব্য রাখেন। 

    পরে সফল মৎস্য খামারীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ