ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • মক্কা ক্লক টাওয়ারে বজ্রপাতের বিরল দৃশ্য

    মক্কা ক্লক টাওয়ারে বজ্রপাতের বিরল দৃশ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থতি ‘মক্কা ক্লক’ টাওয়ারে বজ্রপাতের বিরল দৃশ্য ধরা পড়েছে। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সৌদির ফটোগ্রাফার আবদুল্লাহ আল শরিফ বিরল দৃশ্যটি ধারণ করেন।

    বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি ‘মক্কা ক্লক’। এটি পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত। চতুর্মুখী ক্লক টাওয়ারে বজ্রপাত আঘাতের বিরল দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ দেখেন।


    মক্কা নগরীতে ১৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চতুর্মুখী ঘড়িটি লাগানো হয়েছে। এক মুখে লাগানো হয়েছে ৯ কোটি ৮০ লাখ পিস গ্লাস মোজাইক। শিলালিপির ওপর শৈল্পিক কারুকার্যে অলঙ্করণ করে আরবিতে লেখা আছে ‘আল্লাহু আকবর’ শব্দগুচ্ছ, যা ২১০০০ রঙিন বিজলি বাতির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে।

    সৌদি ফটোগ্রাফার আবদুল্লাহ আল শরিফ বলেন, আকাশে মেঘ জমা ও বজ্রপাতের আলোকদৃশ্য ধারণ করতে উঁচু ভবনের ছাদে যাই। আকাশে বজ্রপাত শুরু হলে সেটি ধারণ করতে থাকি। এক পর্যায়ে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে ‘মক্কা ক্লক’ টাওয়ারে বজ্রপাতের দৃশ্যের ছবি ধারণ করতে সক্ষম হই। এটি বিরল দৃশ্য।

    তিনি আরও বলেন, বজ্রপাতের দৃশ্য ধারণ করা আমার খুবই সখ। এজন্য দূরবীক্ষণ যন্ত্র ও আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করায় কয়েক ক্লিকেই ছবি তোলা সম্ভব হয়।

    উল্লেখ্য, পবিত্র মক্কা শরিফে আসা মুসলমানের অনেকেই জানে না যে, সেই সুবিশাল ‘মক্কা ক্লক’ বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি। ওটা শুধু বড়ই নয়, নতুনত্বের দিক দিয়েও শ্রেষ্ঠ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ