ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তালেবানের বৈঠক

    ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তালেবানের বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় কূটনীতিকরা। মঙ্গলবার (৩১ আগস্ট) কাতারের ভারতীয় দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত দীপক মিত্তালের অনুরোধে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    তালিবানদের অন্যতম শীর্ষ নেতা শের মহম্মদ আব্বাস স্টানিকজাই দোহা থেকে সিএনএন নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে কোনও রকম সহযোগিতা করবেন না তারা৷ শুধু তাই নয়, স্টানিকজাইয়ের দাবি, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তেই আগ্রহী তালিবানরা৷

    প্রতিবেশী সব দেশ সহ গোটা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলাই তালিবান সরকারের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাবে৷ এমন কি, সেনা প্রত্যাহার করে নেওয়ার পর আমেরিকা এবং ন্যাটো-র সদস্য দেশগুলির সঙ্গে সুসম্পর্ক তাদের সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন তালিবানদের অন্যতম শীর্ষ নেতা৷

    তিনি বলেন, 'আমার মতে ওদের ফিরে এসে আফগানিস্তানের পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত৷ ভারতের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য৷ আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সংস্কৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলায় আগ্রহী৷ শুধু ভারত নয়, তাজিকিস্তান, ইরান, পাকিস্তান সবার সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলব আমরা৷


    স্টানিকজাই দাবি করেছেন, তালিবানরা পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে মদত দেবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে যে আশঙ্কা করা হচ্ছে তা অমূলক৷ তার ভাষ্যমতে 'আমরা কখনওই এ রকম কিছু বলিনি বা এমন কোনও ইঙ্গিতও করা হয়নি আমাদের পক্ষ থেকে৷'

    আফগানিস্তানের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন, কাবুল বিমানবন্দরের বিস্ফোরণের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের কোনও যোগ নেই৷ তার দাবি, ইরাকের আইসিস এবং লেভান্ত জঙ্গি গোষ্ঠী মিলিয়ে এই বিস্ফোরণ ঘটিয়েছে৷


    তিনি নির্ভয় দিয়ে বলেন, যে আফগান এবং শিখরা এই মুহূর্তে আফগানিস্তানে রয়েছেন তাদের আতঙ্কিত হয়ে দেশ ছাড়ার কোনও প্রয়োজন নেই৷ আফগানিস্তান তাদের নিজস্ব জায়গা৷ সবাই এখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবে৷ কেউ এদের কোনও ক্ষতি করবে না৷ তারা যেমন এতদিন আফগানিস্তানে ছিলেন, এখনও সেভাবেই বসবাস করতে পারেন৷


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ