ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন 

    শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। 


    এতে ইসলামী ছাত্র আন্দোলনসহ সংগঠনের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, সেক্রেটারী মো. শাখাওয়াত হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল কুদ্দুস, যুব আন্দোলনের সভাপতি ইব্রাহিম আল হাদি, ও ছাত্র আন্দোলনের সভাপতি এম নাঈম খান। 


    এ সময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নাটক বন্ধ করার আহ্বন জানিয়ে বলেন, করোনার অযুহাত দেখিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ