ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ইতালিতে বাংলাদেশি প্রবেশে কড়াকড়ি

    ইতালিতে বাংলাদেশি প্রবেশে কড়াকড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের যাত্রীদের প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে ইতালি। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় রয়েছে ব্রাজিল, ভারত, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। 

    ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে দেশটির অনলাইন সংবাদমাধ্যম শেনজেন ভিসাল ইনফো ডট কম জানিয়েছে, গত ৩০ আগস্ট বিদেশি যাত্রীদের প্রবেশের বিষয়ে একটি নতুন অধ্যাদেশ পাস হয়েছে ইতালির আইনসভায়।


    সেই অধ্যাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বেশি হচ্ছে- এমন দেশগুলোকে ‘ই’ তালিকাভুক্ত করা হয়েছে এবং দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই তালিকায় থাকা দেশগুলো থেকে যেসব যাত্রী চিকিৎসা, শিক্ষা ও পেশাগত কারণে ইতালিতে প্রবেশে ইচ্ছুক, শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে।

    ইতালিতে প্রবেশের পরে যাত্রীদের বাধ্যতামূলকভাবে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটর ফর্ম (পিএলএফ) পূরণ করতে হবে এবং প্রবেশের ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।

    স্বাভাবিকভাবেই সেই পরীক্ষায় নেগেটিভ হওয়া যাত্রীদেরই কেবল ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, কিন্তু প্রবেশের পর প্রত্যেক যাত্রীকে ১০ দিন সেলফ কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এর মধ্যেই দ্বিতীয়বার টেস্ট করাতে হবে।

    সেই টেস্টের ফলাফল যদি নেগেটিভ আসে, সেক্ষেত্রে কোয়ারেন্টিনের মেয়াদ ১০ দিনেই শেষ হবে। অন্যদিকে পজিটিভ এলে কোয়ারেন্টিনের মেয়াদ আরও বাড়বে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ