ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নতুন দিনের প্রথম সফরে বাংলাদেশে এলো আফগান দল

    নতুন দিনের প্রথম সফরে বাংলাদেশে এলো আফগান দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আফগানিস্তানে এখন বইছে দিনবদলের হাওয়া। তাতে অনিশ্চয়তা ভর করেছিল দেশটির ক্রিকেটেও। তবে সে সব পেরিয়ে, অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 

    এই সফরে আসতে কম ঝক্কিতে পড়তে হয়নি দলটিকে। কাবুল থেকে আফগান যুবারা প্রথমে গিয়েছে পাকিস্তান, এরপর সেখান থেকে পা রেখেছে কাতারে। সবকিছু শেষে শনিবার ঢাকায় পা রাখে দলটি।

    তালেবানদের নিয়ন্ত্রণে দেশ চলে যাওয়ার পর এটিই দেশটির প্রথম কোনো ক্রিকেট সফর। তবে দেশে চলমান অস্থিতিশীলতার জন্যে বেশ বিপাকেই পড়তে দলকে। আগের সূচি অনুসারে গত মঙ্গলবার বাংলাদেশে আসার কথা থাকলেও দেশটির বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তা দেখা দেয় সফর নিয়েই। 

    তবে বিকল্প পথ বেছে নিয়ে সে অনিশ্চয়তা মুছে দেয় আফগান বোর্ড। দলকে সড়কপথে পাঠিয়ে দেয় পাকিস্তানে, যদিও পাকিস্তানের ভিসা পেতে জটিলতায় পড়তে হয়েছে, যে কারণে সফরও পিছিয়েছে খানিকটা। সেখান থেকে কাতার হয়ে বাংলাদেশে এসেছে দলটি। 

    এসেই সিলেটে চলে গিয়েছে আফগান দল। সেখানে রুম কোয়ারেন্টাইনে কাটাতে হবে তিন দিন। এরপর করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে বুধবার শুরু করবে অনুশীলন। যুব ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী শুক্রবার। 

    ৫ ম্যাচের এই সিরিজ আগামী ১৯ সেপ্টেম্বর শেষ হবে। এর দুই দিন পরই আগামী ২২ সেপ্টেম্বর মাঠে গড়াবে একমাত্র যুব টেস্টটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ।


    উল্লেখ্য, এই সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল অনুশীলনে আছে গত দুই সপ্তাহ। বিশ্বকাপ জয়ের পর নতুন করে গড়া এই দলের এটিই প্রথম সিরিজ। এখান থেকেই শুরু হবে আগামী বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ