ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক বেলায়েত বাবলু হাসপাতালে ভর্তি বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক   আত্মঘা/তী সাংবাদিক পুলক চ্যাটার্জির পথে পা বাড়িয়েছিলাম আমিও..... বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট
  • ২৪ টাকায় আটা দেবে সরকার, মিলবে যেসব জায়গায়

    ২৪ টাকায় আটা দেবে সরকার, মিলবে যেসব জায়গায়
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভর্তুকি মূল্যে আটা বিক্রি।


    মঙ্গলবার (২৫ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি কর্মদিবসে প্রতিটি উপজেলায় ১ মেট্রিক টন করে আটা বিক্রি করা হবে। সাধারণ মানুষ ২৪ টাকা কেজি দরে এই খোলা আটা কিনতে পারবেন নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে।


    এর আগে, দেশের সিটি কর্পোরেশন, শ্রমঘণ এলাকা ও জেলা সদরের পৌরসভাগুলোতে ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রয় কর্মসূচি চলছিল। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে উপজেলাও।

    খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি মোকাবেলায় এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি সহজ হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ