ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বন্দি বিনিময় চুক্তিতে ইসরাইল ও হামাস

    বন্দি বিনিময় চুক্তিতে ইসরাইল ও হামাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরাইল ও হামাস বন্দি বিনিময় করতে যাচ্ছে। মিশরের প্রচেষ্টায় এই দুই পক্ষ কারাবন্দিদের বিনিময়ে রাজি হয়েছে।  

    জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি টেকসই করতে মিশরের মধ্যস্থতায় বন্দি বিনিময় করতে যাচ্ছে হামাস ও ইসরাইল। এর আগে চলতি বছরের মে মাসে এই দুই পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ে।  টানা ১২ দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় তারা যুদ্ধবিরতি করে।   

    গত কয়েক দিন ফিলিস্তিন এবং মিশরের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বন্দি বিনিময় করতে হামাস -ইসরাইল বেশ দূরে এগিয়েছে। 

    হামাসের কাছে ২০১৪ সালের যুদ্ধে নিহত ইসরাইলি নিরাপত্তা বাহিনীর দুই সদস্য ওরন শোল এবং হাদার গোলদিনের লাশের দেহাবশেষ রয়েছে। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজা উপত্যকায় যাওয়া ইসরাইলি নাগরিক আভেরা মেনজিসটু ও হাইসাম আল সাইয়েদও হামাসের কাছে বন্দি আছেন। 

    গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, বন্দি বিনিময় করতেই হামাস শাসিত গাজা উপত্যকায় ইসরাইল বিধিনিষেধ শিথিল করছে। 

    ফিলিস্তিনের ডেইলি আল কুদসের খবরে বলা হয়েছে, হামাস-ইসরাইলের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি নিজেই বিষয়টির খোঁজ-খবর রাখছেন। 

    আগামী কয়েকদিনের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হতে পারে বলে খবরে উল্লেখ করা হয়েছে। 

    শনিবার হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ফিলিস্তিনি বন্দিদের মুক্ত করতে হামাস ইসরাইলের সঙ্গে চুক্তি করছে কী না, সে বিষয়ে কিছু জানাননি তিনি। 

    ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের শত শত নাগরিক বন্দি রয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ