ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব  মঠবাড়িয়ায় ইয়াবা সেবন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ ৪ জনকে কারাদণ্ড জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়াহিদ খানের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • কাঁঠালিয়ায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন

    কাঁঠালিয়ায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সঙ্গে বরগুনার বেতাগী উপজেলার যোগাযোগের জন্য বিষখালী নদীর কচুয়া এলাকায় ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

    মানববন্ধনে উপস্থিত ছিলেন  ঝালকাঠি জেলা পরিষদের সদস্য এস.এম আমিনুল ইসলাম লিটন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ কাইয়ুম, ইউপি সদস্য নাসির উদ্দিন আকাশ ও মোশারফ হোসেন।  

    মানববন্ধনে বক্তারা জানান, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা থেকে বিষখালী নদী পেরিয়ে বরগুনা, পটুয়াখালী এবং পিরোজপুর, খুলনা ও যশোর সড়ক পথে যাতায়াত করে অসংখ্য মানুষ। ঝুঁকিনিয়ে নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলারে স্থানীয় কচুয়া বাজার সংলগ্ন এলাকা থেকে নদী পার হয় তাঁরা। এমনকি স্কুল কলেজের যাতায়াত করে শিক্ষার্থীরা। এই নৌপথে ফেরি চালু করা হলে দুর্ভোগ লাঘব হবে জনসাধারণের। ফেরি চালুর জন্য সড়ক ও জনপথ বিভাগের কাছে দাবি জানিয়ে বক্তারা । 

    কাঁঠালিয়া নাগরিক ফোরামের ব্যানারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ