ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণ হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণ হচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। কোন সম্প্রদায়কে পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে পর্যাপ্ত পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

    মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৩তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

    প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি যুক্ত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি প্রস্তর করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়সমূহের কল্যাণ ও নিরাপত্তা বিধানের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি সভ্য দেশ হিসেবে গড়ে তুলতে বন্ধ পরিকর। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় প্রস্তাবিত “প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম-৩য় পর্যায়” শীর্ষক প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া শুরু করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

    প্রতিমন্ত্রী নবগঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিগণকে বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে আরও বেশী নিবেদিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনের আহবান জানান। তাহলে দেশের সামগ্রিক উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীগণ আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।

    সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্বলিত একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়।


    এর আগে নবগঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিবৃন্দ বোর্ডের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ