ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • শ্রীলঙ্কায় নারীদের একবছর গর্ভধারণ না করার আহ্বান

    শ্রীলঙ্কায় নারীদের একবছর গর্ভধারণ না করার আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কায় নারীদের অন্তত একবছর গর্ভধারণ না করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। দেশটিতে প্রায় চল্লিশ জনেরও বেশি গর্ভবতী মা করোনায় মারা যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    দুই কোটির কিছু বেশি মানুষের দেশ শ্রীলঙ্কায় এ বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় নতুন বছর উদযাপনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করে দেওয়া হয়েছিল। এরপর মে মাসে করোনার ডেল্টা ভেরিয়েন্টে মাতৃ মৃত্যু হারে রেকর্ড করেছে দেশটি।

    হেলথ প্রমোশন ব্যুরোর পরিচালক চিত্রমালি ডি সিলভা বলেন প্রায় ৭০ শতাংশ শ্রীলঙ্কানদের সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে। কিন্তু এরপরও প্রায় ৫,৫০০ গর্ভবতী মা করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা গর্ভবতী মহিলাদের অনুরোধ করেছেন করোনাকালীন সময়ে গর্ভবতী না হওয়ার।

    তার ভাষ্যমতে ‘সাধারণত বছরে ৯০ থেকে ১০০টি মাতৃমৃত্যু হয়ে থাকে। কিন্তু করোনার তৃতীয় ঢেউ শুরুর পর শুধুমাত্র কোভিডেই ৪১ গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ