ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • লেবাননে নতুন সরকার গঠনের ঘোষণা

    লেবাননে নতুন সরকার গঠনের ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লেবাননে নতুন সরকার গঠনের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং প্রেসিডেন্ট মিশেল আউন। আজ শুক্রবার পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির উপস্থিতিতে তারা এটিতে স্বাক্ষর করেন। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কোনো সরকার ছিল না। দেশটি তীব্র অর্থনৈতিক মন্দায় রয়েছে।

    সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, পরিস্থিতি খুবই কঠিন। তবে যদি আমরা লেবানিজ হিসেবে একত্রিত হই, তাহলে কোনোকিছুই অসম্ভব নয়। আমাদের হাতগুলো একসঙ্গে করতে হবে। আমরা সবাই আশা এবং দৃঢ়তার সহিত একসঙ্গে কাজ করতে যাচ্ছি।

    তার আগে কারা কারা মন্ত্রিসভায় থাকছেন, সেটির একটি চূড়ান্ত তালিকা প্রেসিডেন্ট মিশেল আউনকে দেখান স্পিকার নাবিহ বেরি। এর পরই তার সঙ্গে সাক্ষাৎ করতে প্রেসিডেন্ট ভবনে যান তিনি। পরে সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।


    লেবাননের পূর্ববর্তী সরকারের মতো, এই সরকারের গুরুত্বপূর্ণ পদেও নতুনদের নিয়ে আসা হয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ইউসুফ খলিল। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ফিরাস আবিদকে। তিনি দেশটির সরকার পরিচালিত রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ। করোনা মহামারি মোকাবিলায় কাজ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ