ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মধ্যরাতে আইপিএল খেলতে আরব আমিরাতে যাচ্ছেন সাকিব-ফিজ

    মধ্যরাতে আইপিএল খেলতে আরব আমিরাতে যাচ্ছেন সাকিব-ফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর এক সপ্তাহ পরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনার কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। এই পর্বে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে অংশ নিতে আজ রাতেই দেশ ছাড়ছেন এই দুই তারকা ক্রিকেটার।

    আইপিএলে বাকি অংশে খেলতে বিসিবি এই দুই ক্রিকেটারকে অনুমতি দিয়েছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর। প্রতিপক্ষ স্কটল্যান্ড। এর আগে গিয়ে কোয়ারেন্টিন শেষে সেখানে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। তাই সাকিব-মুস্তাফিজ কোনো একজনের দল ফাইনালে গেলে তিনি জাতীয় দলের অনুশীলন মিস করবেন।

    তারপরেও আইপিএল হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিবদের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ। সাকিব নিজেও এই কথাই বলেছেন। তাছাড়া আগে যাওয়ায় পরিবেশের সঙ্গে দুজনেই দারুণভাবে খাপ খাইয়ে নিতে পারবেন। গত মার্চে ভারতের মাটিতে শুরু হয়েছিল আইপিএলের এবারের আসর। কিন্তু দেশটিতে করোনাভাইরাস বেড়ে যাওয়ায় ২৯ ম্যাচ পর টুর্নামেন্ট স্থগিত করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ