ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ঝালকাঠিতে সম্মোহিত করে নারীর গহনা ছিনতাই

    ঝালকাঠিতে সম্মোহিত করে নারীর গহনা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে এক নারীকে সম্মোহিত (বশিকারণ) করে গহনা ও মোবাইল ফোন ছিনতাই করেছে একটি চক্র। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে শহরের আমতলা সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারীর নাম তাজনেহার বেগম। তিনি ঝালকাঠির বারইকরণ খেয়াঘাট এলাকার শ্রমিক জামাল খানের স্ত্রী। 

    তাজনেহার বেগম জানান, তাদের টেলিভিশনের রিমোট নষ্ট হয়ে যায়। রিমোট কিনতে তিনি মঙ্গলবার সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে আসেন। বাড়িতে ফিরে যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টির কারনে একটি দোকানের সামনে আশ্রয় নেন। তাকে দেখে বয়স্ক ব্যক্তি ও কিশোর একটি ছেলে সেখানে আসে। তারা কথার ছলে তাজনেহার বেগমকে সম্মোহিত করেন। এ সময় তাঁর কান থেকে সোনার গহনা, গলায় থাকা দুই ভরি ওজনের রূপার চেইন ও মোবাইল নিজেই ওই চক্রটির কাছে তুলে দেন। কিছুক্ষণ পরে তিনি স্বাভাবিক হয়ে গেলে গহনা ও মোবাইল ফোন দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি অভিযোগ করেছেন ওই নারী। 

    তাজনেহার বেগম বলেন, আমরা গরিব মানুষ। অনেক কষ্টে রূপার একটি চেইন ও কানের দুল বানিয়েছি। আমার এই সম্পদটুকো নিয়ে গেল ছিনতাই করে। এর চেয়ে আমাকে মেরে ফেলাও ভালো ছিল। ঝালকাঠি থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ