ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পালিয়ে পাকিস্তানে গেছেন আফগান নারী ফুটবলাররা

    পালিয়ে পাকিস্তানে গেছেন আফগান নারী ফুটবলাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের এক মাস পর আফগান নারী ফুটবলাররা সীমান্ত পার হয়ে পাকিস্তানে পালিয়ে গেছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

    পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পশ্চিম তোর্খাম সীমান্ত দিয়ে বৈধ কাগজপত্র নিয়েই এসব খেলোয়াড় পাকিস্তানে প্রবেশ করেন।

    বুধবার টুইটারে তিনি জানান, আমরা পশ্চিম তোর্খাম সীমান্ত দিয়ে প্রবেশ করা আফগান নারী ফুটবল দলকে স্বাগত জানিয়েছি। তাদের বৈধ পাসপোর্ট আছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের তরফ থেকে তাদের ভিসাও দেওয়া হয়েছে।

    ওই সীমান্ত দিয়ে মঙ্গলবার অন্তত ৭৫ জন পাকিস্তানে প্রবেশ করে।তবে কতজন আফগান নারী ফুটবলার ও তাদের পরিবারের সদস্যদের পাকিস্তানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

    যদিও পাকিস্তানের ডন পত্রিকা বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবান কাবুল দখলের পরই ওইসব নারী ফুটবলারদের জরুরি মানবিক ভিসা দেওয়া হয়েছিল।

    পাকিস্তানে প্রবেশের পর তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তারা লাহোরে চলে যায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

    পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা লাহোরেই থাকবেন বলে পাকিস্তান ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আমির দোগার জানিয়েছেন।

    ওইসব নারীরা বোরকা পরে সীমান্ত পার হন।সীমান্ত পার হওয়ার পর তারা বোরকা বদলে হিজাব পরেন বলে জানা গেছে।
    এসব ফুটবলাররা শেষ পর্যন্ত কাতারের দোহায় চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ