ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • র‌্যাংকিংয়ে নাসুমের বড় লাফ, সেরা দশে মুস্তাফিজ

    র‌্যাংকিংয়ে নাসুমের বড় লাফ, সেরা দশে মুস্তাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ ফর্মে থাকার পুরস্কার পেলেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। নাসুম ছাড়াও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুস্তাফিজও।

    ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাওয়ানোর পর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরও আতঙ্কের নাম ছিলো নাসুম আহমেদ। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন নাসুম। আর এতেই বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন তিনি। র‍্যাঙ্কিং ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৭৬ রেটিং নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন নাসুম।

    বোলারদের মধ্যে উন্নতি করেছেন মুস্তাফিজুর রহমানও। চার ম্যাচে নাসুমের সমান সংখ্যক ৮টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ফলে বোলারদের র‍্যাঙ্কিং দুই ধাপ এগিয়ে ৬২৬ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের এই পেসার।


    ব্যাটসম্যানদের মধ্যে শেষ ম্যাচে ভালো করায় ৫২৭ রেটিং নিয়ে ২৯তম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং ৫৭৪ রেটিং নিয়ে ২৪তম স্থানে রয়েছেন ওপেনার নাঈম শেখ।

    ব্যাটসম্যানদের মধ্যে ৫৫তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তার রেটিং ৪৫১। ৪৩৬ রেটিং নিয়ে ৬০তম স্থানে রয়েছেন সৌম্য সরকার। এছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আফিফ হোসেনের। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে ব্যাট হাতে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আফিফ। সেই সুবাধেই ৩৫৫ রেটিং নিয়ে ৯৫তম স্থানে রয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ