ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা 
  • মাধ্যমিক স্তরের ক্লাসের নতুন সময় নির্ধারণ

    মাধ্যমিক স্তরের ক্লাসের নতুন সময় নির্ধারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সপ্তাহে দুই দিন অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের(মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা প্রদাণ করা হয়।


    সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক/অধ্যক্ষকে দেয়া নির্দেশনায় বলা হয় পঞ্চম শ্রেণি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মতো অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসও সপ্তাহে দুই দিন নেয়া হবে।

    মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম নিয়ে নতুন আদেশে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনা করতে হবে।

    নির্দেশনায় বলা হয়, শনিবার ও বুধবার নবম শ্রেণি। রোববার ও বৃহস্পতিবার অষ্টম শ্রেণির ক্লাস নেওয়া হবে। এছাড়াও সোমবার সপ্তম শ্রেণি এবং মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির ক্লাস হবে।

    নির্দেশনায় আরও বলা হয়, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (নিম্ন মাধ্যমিক) শ্রেণি কার্যক্রম মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম) সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ