ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা 
  • লঞ্চ চলাচলের জন্য পদ্মা সেতুর পিলার চিহ্নিত

    লঞ্চ চলাচলের জন্য পদ্মা সেতুর পিলার চিহ্নিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুর নিচ দিয়ে লঞ্চ চলাচলে বেশ কয়েকবার সেতুর পিলারের সঙ্গে লঞ্চের ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কা এড়াতে মুন্সিগগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে লঞ্চ চলাচলের জন্য পদ্মাসেতুর পিলার চিহ্নিত করা হয়েছে।

    শিমুলিয়া থেকে বাংলাবাজার যেতে পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে লঞ্চ চলাচল করবে। আর ১৭ ও ১৮ নম্বর পিলারের মধ্য দিয়ে শিমুলিয়াঘাটে আসবে।


    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সেতুর নিরাপত্তা ও নৌযান চলাচলের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত) মো. শাহাদাত হোসেন।

    তিনি জানান, শিমুলিয়া ঘাট হয়ে আরিচার দিকে যেতে সব ধরনের ট্রলার, কোস্টার, ট্যাংকার, কার্গো এবং বাল্কহেড সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের মধ্য দিয়ে চলবে। অন্যদিকে আরিচা অংশ থেকে শিমুলিয়া ঘাট হয়ে চাঁদপুর বা অন্যান্য যেকোনো জায়গায় যাওয়ার জন্য সেতুর ৭ ও ৮ নম্বর পিলারের মধ্য দিয়ে যাবে।

    উল্লেখ্য, পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে আসছে। এ নৌপথে প্রতি দিন ৮৭টি লঞ্চ চলাচল করে থাকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ