ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা 
  • ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

    ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়ালো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু পরিস্থিতি দিনদিন ভয়ংকর রূপ ধারণ করছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮২ জন রাজধানী ও বাইরের হাসপাতালে ৫২ জন ভর্তি হয়েছেন। 

    এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪৭ ও বাইরের বিভিন্ন বিভাগে ২০০ জন ভর্তি রয়েছেন।

    বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৭৬১ জন। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ