ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • মেসিকে ধন্যবাদ দিলেন হিগুয়েন

    মেসিকে ধন্যবাদ দিলেন হিগুয়েন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    তিন বছরে তিনটা ফাইনাল। আর্জেন্টিনার সমর্থকরা নিশ্চয়ই এখনো ভুলতে পারেননি ওই দুঃস্বপ্নের শিরোপা নির্ধারণী ম্যাচগুলো। চ্যাম্পিয়ন হতে হতেও বারবার পুড়তে হয়েছে হতাশায়। এর বড় দায় অনেক আলবিসেলেস্তে সমর্থক দেন গঞ্জালো হিগুয়েনকে। 

    বিশেষত ‘১৪ বিশ্বকাপের ফাইনালে তার সহজ সুযোগ পেয়েও গোল করতে না পারা পুড়ায় সমর্থকদের। আর্জেন্টিনার শিরোপা জয়ের অপেক্ষাটা বড় বড় হতে হতে ঠেকেছিল ২৮ বছরে। গত জুলাইয়ে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। 

    তাতে শেষ হয়েছে দীর্ঘদিনের অপেক্ষা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলার পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছিলেন, আগের তিন ফাইনালে খেলা ফুটবলাররাও এই শিরোপার অংশ। এজন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন এক সময়ে তার সতীর্থ ও ওই তিন ফাইনালে খেলা হিগুয়েন।

    ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যে রকম আনন্দ ও উত্তেজনা ছিল, বাইরে থেকে সেটা আলাদা। কিন্তু আপনার ভালো লাগবে যখন দেখবেন অনেক চেষ্টার পর সফল হওয়া গেছে। মেসি বলেছে আমাদের মতো যারা আগে ছিলাম, তারাও এটার অংশ। এমন শোনাটা আনন্দের, কারণ এটার (শিরোপা জেতার) জন্য আমিও চেষ্টা করে গেছি।’

    ফাইনাল জয়ের পর মেসিদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান হিগুয়েন, ‘অনেক বছর হয়ে গিয়েছিল আর আগের ব্যাচের ফুটবলাররা তিনটা ফাইনাল খেলে বাধাটা বড় করে দিয়েছিল। মেসিকে শোনাটা আমার জন্য ভালো ব্যাপার। শিরোপা জয়ের পর আমি মেসি, ডি মারিয়া, ওটামেন্ডি ও আগুয়েরোর সঙ্গে কথা বলেছি।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ