ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • কাঠালিয়ায় মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

    কাঠালিয়ায় মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ায় মুজিব বর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ৪ টায় স্থানীয় আমুয়া পূর্ব পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নেল বন্ধু মহল একাদশ কে হারিয়ে আমুয়া পূর্ব পাড় একাদশ বিজয়ী হয়।

    খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। 

    বিশেষ অতিথি ছিলেন আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান মুকুল, মসিউর রহমান, সাইফুল ইসলাম শাহিন, হানিফ তালুকদার, মাহবুব তালুকদার, সঞ্জয় রায় প্রমুখ।

    মুজিব বর্ষ উপলক্ষে এ খেলার আয়োজন করেন আনোয়ার সরদার ও মো:  ফাহিমুল ইসলাম ফাহিম। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলকে পুরস্কার প্রাদন করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ