ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সৌদিকে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে আমেরিকা

    সৌদিকে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিচ্ছে আমেরিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপসাগরীয় দেশ সৌদি আরবকে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখন পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবকে সামরিক সহযোগিতা দিতে ৫০০ মিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এটি পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। 

    আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণের জন্য মূলত এই চুক্তির আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এরমধ্যে সিএই-৪৭ডি চিনুক হেলিকপ্টারের সরঞ্জামাদিও রয়েছে।

    এর আগে, ইয়েমেন যুদ্ধে সৌদির ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এরমধ্যেই আবারও সৌদিকে সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ