ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পায়রা নদীতে জেলের জালে ২ কেজির ইলিশ: বিক্রি ৩ হাজারে

    পায়রা নদীতে জেলের জালে ২ কেজির ইলিশ: বিক্রি ৩ হাজারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পায়রা নদীতে জেলের জালে ২ কেজি ৫০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছে। পরে মাছটি ৩ হাজার ১৮০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে তালতলীর স্থানীয় মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন মাছটি আড়ৎদার নান্না জোমাদ্দারের কাছ থেকে কিনে নেন।

    এর আগে পায়রা নদীতে তালুকদার কান্দা এলাকার আকাব্বর মাঝি নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে।

    স্থানীয়রা জানান, ভোরে আকাব্বর মাঝি সঙ্গীদের নিয়ে পায়রা নদীতে জাল ফেলেন। সকাল ৯টার কিছু আগে জালে একটি বড় ইলিশ মাছ ধরা পড়ে।

    এ সময় নৌকায় থাকা সবাই খুশি হয়ে দ্রুত মাছটি বিক্রি করতে তালতলী মাছ বাজারে নিয়ে গেলে নান্না জোমাদ্দার ২ কেজি ৫০ গ্রাম ওজনের ইলিশটি আড়তে নিলামে তোলেন।

    পরে মাছ ব্যবসায়ী আনোয়ার সর্বোচ্চ ৩ হাজার ১৮০ টাকা দরে মাছটি কিনে নেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ