ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • অবশেষে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ 

    অবশেষে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অবশেষে পদত্যাগ করলেন অমরিন্দর সিং। আরও পাঁচ মাস পর কংগ্রেসশাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আজ শনিবার বিকেলে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

    অমরিন্দর সিং বলেন, আমি গত দুই মাসে কংগ্রেসের নেতৃবৃন্দের দ্বারা তিনবার অপমানের শিকার হয়েছি। তারা বিধায়কদের দিল্লিতে দুইবার ঢেকে নিয়েছে। আজও বিধায়কদের নিয়ে বৈঠকের আহ্বান করেছে। দৃশ্যত আমার ওপর কংগ্রেসে নেতাদের আর বিশ্বাস নেই। তারা মনে করে আমি আমার দায়িত্ব পালন করতে আর সক্ষম নই।


    কিন্তু তারা (কংগ্রেস নেতৃবৃন্দ) যেভাবে পুরো বিষয়টির সমাধান করেছে, তাতে আমি অপমানিত হয়েছি। এখন পুরোটা তাদের হাতে। নিজেদের বিশ্বাসী লোককে তারা এই পদে নিয়োগ দিতে পারবে। যোগ করেন তিনি।

    কংগ্রেসে তিনি থাকবেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে বলেন, সবসময়ই একটি বিকল্প থাকে এবং সময় আসলে সেটি আমি ব্যবহার করবো। এই মুহূর্তে আমি কংগ্রেসেই আছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ