ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মাঝ সমুদ্রে সন্তানদের বাঁচিয়ে চলে গেলেন মা!

    মাঝ সমুদ্রে সন্তানদের বাঁচিয়ে চলে গেলেন মা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবার নিয়ে জনমানবহীন দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণে গিয়েছিলেন মেরিলি চেকন নামের ভেনেজুয়েলার এক নারী। কিন্তু মাঝ সমুদ্রে দুর্ঘটনায় পড়ে তাদের ইয়াট। 

    ভাঙা ইয়াটের অংশে দুই শিশু সন্তানকে নিয়ে টানা চারদিন বেঁচে থাকার জন্য প্রাণপণ লড়াই করেন ওই নারী। শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে না পারলেও সন্তানদের বাঁচাতে সক্ষম হয়েছেন তিনি। 

    নিউইয়র্ক পোস্ট জানিয়েছে,  গত ৩ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে ভেনেজুয়েলা থেকে ক্যারিবীয় দ্বীপ লা তোর্তুগাতে বেড়াতে গিয়েছিলেন মেরিলি। তার ছেলে-মেয়েসহ মেরিলিরা সংখ্যায় নয়জন ছিলেন। তারা  থর দ্য হিগুরেতে নামের একটি ইয়াট ভাড়া করে সেখানে গিয়েছিলেন। 

    ৫ সেপ্টেম্বরই ফিরে আসার কথা ছিল তাদের। কিন্তু ৫ সেপ্টেম্বর রাত ১১টা বেজে গেলেও ফেরেননি মেরিলিরা। তখন সন্দেহ হওয়ায় ভেনেজুয়েলার ন্যাশনাল মেরিটাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই সংস্থা। তাদের জানানো হয় গন্তব্যস্থলে ইয়াট পৌঁছায়নি, রওনাস্থলে ফিরেও আসেনি।

    ৬ সেপ্টেম্বর মেরিলিদের যাত্রাপথে খোঁজ শুরু করে ভেনেজুয়েলার মেরিটাইম কর্তৃপক্ষ। অনুসন্ধানকারী দলটি দেখে লা অর্চিলা দ্বীপের কাছে ইয়াটের ভাঙা অংশ। ৭ সেপ্টেম্বর সকালে ওই দ্বীপ থেকে কিছুটা দূরে তারা দেখতে পান ইয়াটের একটা ভাঙা অংশ ভাসছে সমুদ্রে। তাতে দুই সন্তানসহ মেরিলিকে দেখতে পান তারা। তবে মেরিলিদের উদ্ধার করা গেলেও বাকি সদস্যরা এখনো নিখোঁজ।

    মেরিলির মারা গেলেও তার দুই সন্তান বেঁচে আছেন। মৃত্যুর আগে দুই সন্তানকে আঁকড়ে ধরে ইয়াটের ভাঙা অংশেই বাঁচার লড়াই চালিয়েছিলেন মেরিলি চেকন।  

    মাঝ সমুদ্রে সূর্যের তাপে ডিহাইড্রেশন হওয়ার ভয় পেয়েছিলেন মেরিলিন। পানীয় জল ছিল না, খাবার ছিল না। উপায় না দেখে নিজের প্রস্রাব পান করেছিলেন যাতে শরীর ডিহাইড্রেট হয়ে না যায়। আর ছেলে-মেয়েকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে নিজের স্তন্যপান করিয়েছেন। তিন দিন সমুদ্রে এভাবেই কাটিয়েছেন। কিন্তু চতুর্থ দিন আর পারেননি। 

    উদ্ধারকারীরা আসার আগেই ডিহাইড্রেশনেই মারা যান মেরিলি। কিন্তু সন্তানদের বাঁচিয়ে গিয়েছেন তিনি। মায়ের নিথর দেহ আঁকড়ে দুই শিশুকে ভাসতে দেখেছিলেন উদ্ধারকারীরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ