ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা আরও বাড়ল

    বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা আরও বাড়ল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বর্তমানে করোনা সংক্রমণ কমলেও দেশে ছুটিতে আসা প্রবাসীরা সহসায় মালয়েশিয়া ফিরতে পারছেন না। এতে আগামীতে প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কার আশঙ্কা রয়েছে।

    মালয়েশিয়া সরকার কিছু শর্ত আরোপ করায় ২০২১ সালের ভেতর পুনরায় মালয়েশিয়ায় ফিরতে পারছেন না প্রবাসীরা। অথচ দেশে ছুটিতে আসা প্রবাসীরা ভেবেছিলেন মালয়েশিয়া করোনা সংক্রমণ কমলে চলতি বছরের শেষ নাগাদ কাজে যোগ দিতে পারবেন। কিন্তু রোববার (১৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে দেশটির মানবসম্পদ এম সারাভানান বলেছেন, বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় ফের প্রবেশের নিষেধাজ্ঞা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।


    তিনি বলেন, ছুটিতে থাকা বিদেশি সাধারণ শ্রমিক ও গৃহপরিচারিকা (মেইড) কাজে কখন ফিরতে পারবেন সেই বিষয়ে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

    বিবৃতিতে তিনি আরও বলেন, নিবন্ধিত এবং আমাদের দ্বারা লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোকে অনুরোধ করছি এবং পরামর্শ দিচ্ছি যে, উৎস দেশ থেকে গৃহকর্মীদের প্রবেশের বিষয়ে নিয়োগকর্তাদের বিভ্রান্ত করে আমাদের পরামর্শ ছাড়া এমন কোনো বিবৃতি বা বিজ্ঞাপন দেবেন না।

    মালয়েশিয়ায় সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার গৃহকর্মী বা গৃহপরিচারিকা কাজ করে থাকেন। তাই মন্ত্রণালয়গুলো ইন্দোনেশিয়ার সরকারের সঙ্গে গৃহপরিচারিকা নিয়োগের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার জন্য আলোচনার পর্যায়ে রয়েছে।

    করোনার কারণে ২০১৯ সালের ১৮ মার্চ দেশটিতে সর্বাত্মক লকডাউন চলে। তখন বিভিন্ন সময়ে বিদেশি কর্মীরা ছুটিতে কিংবা জরুরি প্রয়োজনে নিজ নিজ দেশে গিয়েছিলেন তারা এখনও আটকা পড়েছেন।

    ২০২০ সালের নভেম্বর থেকে শুরু ২০২১ সালের জুনের আগ পর্যন্ত মাই ট্রাভেল পাস (এমটিপি) নামে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করে মালয়েশিয়াতে কিছু কিছু ছুটিতে থাকা কর্মী প্রবেশ করেছিলেন। কিন্তু চলতি বছরের জুন থেকে কঠোর লকডাউন শুরু হওয়ায় এমটিপির মাধ্যমে আবেদন করে মালয়েশিয়ায় প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

    বিদেশি শ্রমিকরা কবে নাগাদ কাজে যোগ দিতে পারবেন সুনির্দিষ্ট করে কিছু বলেনি মালয়েশিয়া সরকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ