ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সাকিবকে ছাড়াই ফিল্ডিংয়ে কেকেআর

    সাকিবকে ছাড়াই ফিল্ডিংয়ে কেকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। তবে একাদশে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

    প্রথম পর্বের সাক্ষাতে সাকিব আল হাসানদের কেকেআরকে ৩৮ রানে পরাজিত করে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রান করে বেঙ্গালুরু। টার্গেট তাড়ায় ১৬৬/৮ রানে গুটিয়ে যায় কেকেআর।

    এবার ফিরতি লেগে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম হারের বদলা নিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে কলকাতাকে অবশ্যই জিততে হবে।

    কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নিথিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লুকি ফার্গুনসন, বরুণ চক্রবর্তী ও প্রাসিদ কৃষ্ণা। 

    রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ডেবুট পাদিক্কল, ওয়ানেন্দু হাসারঙ্গা, সচীন বেবি, কাইল জেমিসন, হার্সেল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শ্রীকর ভারত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ