ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত 

    রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন। আজ সোমবার সকালে পার্ম স্টেট ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটে। হত্যাযজ্ঞ চালিয়ে হামলাকারী নিজেই নিজেকে গুলি করেন। পরে তাকেও উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীকে আটকের সময় সে আহত ছিল। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছে, শিক্ষার্থী এবং কর্মীরা গুলির সময় নিজেদের কক্ষে আটকে রাখে। কয়েকজন জানালা দিয়ে বের হতে পেরেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির তদন্ত কমিটি।

    গণমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত শিক্ষার্থীরা একটি ভবনের দোতলা থেকে নিচে ঝাঁপ দিচ্ছে। অপর এক ভিডিওতে অভিযুক্ত বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশের আগে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়।

    সেমিয়ন কারাকিন নামের এক ছাত্র বলেন, 'ক্লাসে ৬০ জনের মতো শিক্ষার্থী ছিলাম। হামলাকারী যাতে প্রবেশ করতে না পারে সে জন্য চেয়ার দিয়ে ব্যারিকেড দিই আমরা।' জানা যায়, হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। হামলার আগে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দুকসহ একটি পোস্ট দেয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ