ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • তালেবানের সঙ্গে চীন-রাশিয়া ও পাকিস্তানের বিশেষ দূতের বৈঠক

    তালেবানের সঙ্গে চীন-রাশিয়া ও পাকিস্তানের বিশেষ দূতের বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে তালেবান সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন, রাশিয়া ও পাকিস্তানের বিশেষ দূত। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও বিগত সরকারের অধীনে জাতীয় পুনর্মিলন পরিষদের সভাপতি আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন তারা। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

    বুধবার (২২ সেপ্টেম্বর) চীনের শীর্ষ এক কূটনীতিক বলেন, কাবুলে আফগান ও তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাতে দেশটিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মানবিক পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে।

    প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকী এবং অর্থমন্ত্রীসহ তালেবান সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিন বিশেষ দূত।

    রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার বাইরে তালেবানরা এখন নিজেদের সীমান্তবর্তী অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিশেষ করে ইরান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে তালেবান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ