ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা, হতাহত ১৩

    যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা, হতাহত ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসির একটি সুপারসার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক জন। আহত হয়েছেন আরও ১২ জন। টেনেসির মেমফিস শহরের কাছে একটি সুপারমার্কেটে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে।

    শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এদিকে পুলিশ জানিয়েছে, বন্দুক নিয়ে হামলা ও গুলিবর্ষণে হতাহত হওয়ার পর নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করে অভিযুক্ত হামলাকারী।

    এএফপি জানিয়েছে, মেমফিস শহরের পূর্বে অবস্থিত কোলিয়ারভিল উপশহরে ক্রোগার নামক একটি গ্রোসারি স্টোরে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন সাংবাদিকদের জানান, ‘বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে নিজের বন্দুকের গুলিতেই হামলাকারী মারা যান।’

    লেন জানান, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং এর কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলার কারণে সুপারমার্কেটে আটকে পড়া কর্মী ও ক্রেতাদের একে একে বের করে আনে পুলিশ।

    তিনি আরও জানান, হামলার পর ওই স্টোরে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। কর্মকর্তারা সেখানে আতঙ্কিত অনেককে ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করেন। হামলার হাত থেকে বাঁচতেই তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন।

    এদিকে হামলাকারী ওই ব্যক্তি ওই সুপারমার্কেটের কর্মী কি না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলার ঘটনার বিস্তারিত জানতে এফবিআইসহ অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ