ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
  • মেক্সিকো সফরে যাচ্ছেন শাহরিয়ার আলম

    মেক্সিকো সফরে যাচ্ছেন শাহরিয়ার আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মেক্সিকোর ২০০ বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে রোববার ২৬ সেপ্টেম্বর দেশটিতে সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

    শনিবার ( ২৫ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

    প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, আমাদের জন্য জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের শেষ দিন ছিল আজ। দিন শেষে নেত্রীর(প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছ থেকে বিদায় নিলাম। কাল রওনা হবো মেক্সিকোর উদ্দেশ্যে, সেই দেশের ২০০ বছর পূর্তিতে বাংলাদেশের মানুষের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে। সেই সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

    তিনি লিখেছেন, ছোট একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এবং একটি সাংস্কৃতিক দলও যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছে। ২০১৬ সালে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় সফর করেছিলাম মেক্সিকোতে। এবার উদ্দেশ্য থাকবে সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়ার।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ