ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • আয়নার সামনে নামাজ পড়া যাবে কি?

     আয়নার সামনে নামাজ পড়া যাবে কি?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরে-বাড়িতে নামাজ পড়ার সময় অনেক ক্ষেত্রে নামাজীর সামনে আয়না থাকে। কিংবা এখন মসজিদের বিভিন্ন গ্লাস সামনে থাকে। আয়না-গ্লাস দিয়ে মসজিদের বারান্দা আলাদা করা হয়। সে কারণে মুসল্লির সামনে আয়নার উপস্থিতি এসে যায়। সে ক্ষেত্রে আয়না সামনে নিয়ে সালাত আদায় করা কি জায়েজ?

    উত্তর জানার আগে একটি বিষয় আলোচনা হওয়া করুরি যে, বর্তমানে প্রায় মসজিদগুলোতে প্রায় দু্ইটি অংশ থাকে। একটি প্রধান অংশ ও দ্বিতীয়টি বারান্দা। প্রধান অংশ ও বারান্দার মাঝখানে প্রায় মসজিদে গ্লাস বা আয়না লাগানো থাকে। এটি বাস্তব ও সত্য। এতে বারান্দায় নামাজ আদায় করলে নিজ প্রতিবিম্ব দেখা যায়। অথবা কোনো আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেও সেখানে নিজেকে দেখা যায়। সে হিসেবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে- আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে?

    নামাজে থাকাকালীন সময়ে যদি আয়নার দিকে চোখ একদম না ফিরানো হয়, বরং নিচের দিকে তাকিয়ে নামাজ আদায় করা হয়; অথবা হঠাৎ চোখ পড়লে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে নামাজে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আয়নার দিকে বারবার তাকানো হয়, কিংবা যদি তাকানোর মাধ্যমে কোনোভাবে নামাজের খুশুখুশু নষ্ট হয়ে যায়— তাহলে নামাজ মাকরূহে তানযিহি হবে। অর্থাৎ শরিয়তের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় বিষয় এটি। তবে এতে নামাজ ফাসিদ হবে না।

    তথ্যসূত্র : রদ্দুল মুহতার-১/৬৫৪-৬৫৮; আল-বাহরুর রায়িক : ০২/৬৫; তাবয়িনুল হাকায়িক : ০১/৪২০


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ