ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
  • করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এগিয়ে: মার্কিন রাষ্ট্রদূত

    করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এগিয়ে: মার্কিন রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সবাইকে মুগ্ধ করেছে। তিনি তার ভাষণে বাংলাদেশের সামগ্রিক বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে।

    শনিবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ট্রেনিং কেন্দ্র এবং টিবি রোগ নিরাময় কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

    মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার, খাদ্য নিরাপত্তা, সমতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখ হাসিনার ভাষণে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এদেশের অর্থনীতি পুনরুদ্ধারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল।’


    এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক সাজেদা খাতুনসহ কুমেক হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ