ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
  • বার কাউন্সিলের পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ ৫ হাজার ৯৭২ জন

    বার কাউন্সিলের পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ ৫ হাজার ৯৭২ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৭২ জন। এখন থেকে তারা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তারা মৌখিক, লিখিত ও এমসিকিউ- এই তিন ধাপে পরীক্ষা দিয়েছেন।


    গত ৩১ আগস্ট থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৬ হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এর আগে বার কাউন্সিলে তালিকাভুক্তির জন্য লিখিত পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তার আগে ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে এমসিকিউতে উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ জন। এছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ