ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯
  • চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি

    চোট কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরেছেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোড়ন তুলে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন চলতি মৌসুমের শুরুতে। কিন্তু এখনও অবধি ক্লাবটির হয়ে আলো ছড়াতে পারেননি আর্জেন্টাইন তারকা। পাননি গোলের দেখা। 

    এর মধ্যেই পড়েন ইনজুরিতে। পিএসজির হয়ে তিন ম্যাচ খেলে হাঁটুর চোটে পড়েন মেসি। এরপর লিগ ওয়ানের দুই ম্যাচ খেলতে পারেননি। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে পিএসজি। 

    ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন মেসি। যদিও তার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সোমবার অনুশীলনের পর এই সিদ্ধান্ত নেওয়া হবে। 

    পার্ক ডি প্রিন্সেসে গত রোববার লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ২-১ গোলে জয় পায় পিএসজি। এই ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। পরে তাকে উঠিয়ে নেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। মেস ও মোঁপেলিয়ের বিপক্ষে দুটি লিগ ম্যাচে পারেননি মেসি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ