ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

    ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

    সোমবার রাত ১২টা ১ মিনিটে শহরের টাউন হলের জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা। কেককাটা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সুরুজ ও তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক এসএম আল আমিন। 

    এছাড়াও জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের নেতানকর্মীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও সকল ধর্মীয় উপাসানালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ