ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • বন্ধ করে দেওয়া হচ্ছে ফ্রান্সের ৬ মসজিদ

    বন্ধ করে দেওয়া হচ্ছে ফ্রান্সের ৬ মসজিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রান্সের ছয় মসজিদ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।  একই সঙ্গে বেশকিছু ইসলামী সংস্থা নিষিদ্ধ করা হয়েছে বলে দেশটির জাতীয় দৈনিক লা ফিগেরোর বরাত দিয়ে  বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।  ইসলামের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন লা ফিগেরোকে জানান, ২০২০ সালের নভেম্বর থেকে দেশটির কোন এলাকা থেকে ইসলামের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে তা জানতে ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক অনুসন্ধান শুরু করেছে।  গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    লা ফিগেরোকে তিনি আরও বলেন, ফ্রান্স সরকার রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে এতো বড় পদক্ষেপ নেয়নি। চার বছরে ১০টি সংস্থা বিলুপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদের’ বিরুদ্ধে জাতীয় লড়াই ঘোষণার এক বছর পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
    গত জুলাই মাসে ‘মূল্যবোধের পরিপন্থী’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে দুই মসজিদের দুইজন ইমামকে চাকরিচ্যুত করেছিল ফ্রান্স।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ