ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯
  • আইপিএলের কল্যাণে কোটি টাকার মালিক হলেন নাপিত

    আইপিএলের কল্যাণে কোটি টাকার মালিক হলেন নাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অনেক ক্রিকেটারেরই জীবন বদলে দিয়েছে এই টুর্নামেন্ট। টাকার ঝনঝানির কথাও শোনা যায় নিয়মিতই। 

    এবার বিহারের এক নাপিতের জীবন বদলে দিতে চলেছে আইপিএল ‘ড্রিম টিম’ প্রতিযোগিতা। সম্প্রতি ওই প্রতিযোগিতায় এক কোটি টাকা জিতেছেন অশোক কুমার নামের ওই ব্যক্তি। এরপর থেকেই আনন্দে ঘুম আসছে না তার।

    মোবাইল নির্ভর প্রতিযোগিতায় এক কোটি টাকা জেতা নাপিতের নাম অশোক কুমার। ২৬ বছরের অশোকের একটি সালোঁ রয়েছে বিহারের মধুবনী জেলার নানৌর চকে। 

    আইপিএলে ২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ সংক্রান্ত প্রতিযোগিতাতেই বিজয়ী হয়েছেন অশোক। এবং পুরস্কার হিসাবে জিতেছেন এক কোটি টাকা।

    এক কোটি টাকা পুরস্কার হিসাবে জিতে অশোক বলেছেন, ‘ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি টাকা জিতেছি। আমাকে বলা হয়েছে কর বাবদ টাকা কেটে আগামী দু’দিনের মধ্যে ৭০ লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।’ 

    মাত্র ৫০ টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অশোক। তবে টাকা জিতলেও নাপিতের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ