ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু রোববার

    বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু রোববার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। এদিন অবশ্য প্রথম পর্ব বা বাছাই পর্ব শুরু হবে ৮ দলকে নিয়ে।

    প্রথম দিনেই ওমানের মাস্কটে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগে ভাগে ওমান রওয়ানা করবে টাইগাররা। রোববার ৩ অক্টোবর রাত ১০টা ৪৫ মিনিটের ওমানের ফ্লাইট, সেখানে পৌঁছে ১ দিনের কোয়ারেন্টিনে থাকবে দল।

    ৫ অক্টোবর থেকে চারদিনের ক্যাম্প শেষে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবে দল। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এরপর ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদরা।

    সাকিব-মোস্তাফিজ অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ নিয়ে ব্যস্ত। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।

    আমিরাত পর্বে সাকিব যদিও খেলার সুযোগ পাননি ৫ ম্যাচ হয়ে গেলেও। অন্যদিকে দারুণ ফর্মে রয়েছেন মোস্তাফিজ।

    চলতি আসরের প্রত্যেকটি ম্যাচেই সুযোগ পাওয়া মোস্তাফিজ ১১ ম্যাচে ওভার প্রতি ৭.৭৫ রান দিয়ে নিয়েছেন ১৩ উইকেট। অন্যদিকে সাকিব ভারত পর্বের ৩ ম্যাচে ২ উইকেট নেন আর ব্যাট হাতে করেন ৩৯ রান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ