ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

    ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চলছে

     ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রজনের সার্থে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সোমবার থেকে টানা ২২ দিন ইলিশ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে ঝালকাঠির জেলেরা ইতোমধ্যেই জাল ও নৌকা নদী থেকে উঠিয়ে রাখছেন। অনেকে বাড়ির সামনে নদীর তীরে বেধে রেখেন ইলিশ ধরার নৌকা।

    এদিকে মৎস্য বিভাগের পক্ষ থেকে নদীতীরে ও জেলে পল্লী এলাকায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। গতরাত থেকে জেলার চারটি ভ্রাম্যমাণ টিম সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালাচ্ছে। তবে কোন জেলে নদীতে না নামায় প্রথম দিনের অভিযান সফল হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

    জেলা মৎস্য বিভাগ জানায়, জেলায় ৬ হাজার ৮০০ তালিকাভুক্ত জেলে রয়েছে। যারা সুগন্ধা ও বিষখালী নদীর ৪০ কিলোমিটার এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞার সময় নদীতে জাল ফেলে মাছ ধরা যাবে না জানিয়ে মাইকিং করেছে মৎস্য বিভাগ। টানা ২২ দিন ইলিশ আহরণ,বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

    এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানা করা হবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ