ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বিসিবি নির্বাচনে হেরে গেলেন পাইলট

    বিসিবি নির্বাচনে হেরে গেলেন পাইলট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরাজিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৭-২ ভোটে জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী।

    বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়াই করেন সাবেক এই উইকেটকিপার। ৯ ভোটারের কাছ থেকে মাত্র ২ ভোট পেয়েছেন তিনি।

    তার প্রতিপক্ষ রাজশাহীর পাবনা জেলার সাইফুল আলম চৌধুরী স্বপন গত মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তার কাছে হেরে গেছেন পাইলট।

    জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী ও ঢাকাতে কেবল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কারণ নির্বাচনের আগেই এই ক্যাটাগরিতে সাত পরিচালক নির্বাচিত হন।

    নির্বাচিতরা হচ্ছেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ