ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কাঁঠালিয়ায় ইউপি সদস্যকে ঘরে না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

    কাঁঠালিয়ায় ইউপি সদস্যকে ঘরে না পেয়ে মাকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে না পেয়ে তার মা হাসিনা বেগমকে (৫০) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।একই সময় তার বাবা মো. জামাল জমাদ্দারকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়। ইউপি সদস্য মো. রিপন জমাদ্দারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।  

    বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যের ঘরে এই ঘটনা ঘটে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    নিহতের স্বজনরা জানান, গত রাতে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত রিপনের ঘরের পেছন দিয়ে সিঁধ কেটে প্রবেশ করে। তারা প্রথমে রিপনের খোঁজ করে। তাকে না পেয়ে তার মা হাসিনা ও বাবা জামালকে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। দায়ের কোপে হাসিনার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত জামালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

    রিপন জমাদ্দার বলেন, ‘নির্বাচনে পর থেকে প্রতিপক্ষরা আমাকে হত্যাচেষ্টা করে আসছে। আমি রাতে অন্য বাড়িতে থাকায় সন্ত্রাসীরা আমাকে না পেয়ে, আমার মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে।’

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পুলক চন্দ্র রায় বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।’ 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ