ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯
  • আইপিএলে আরেক প্রেমের ছবি ভাইরাল!

    আইপিএলে আরেক প্রেমের ছবি ভাইরাল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলকে হয়তো জেতাতে পারেননি এবি ডিভিলিয়ার্স। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তার ১৩ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস প্লে-অফের আগে স্বস্তি দিতে পারে বিরাট কোহলিকে। ডিভিলিয়ার্স নিজেও মনে হয় প্লে-অফের আগে মনকে তরতাজা করে নিতে চাইছেন। নেটমাধ্যমের একটি ভিডিও তেমন ইঙ্গিতই দিচ্ছে।

    বৃহস্পতিবার দীপক চাহার তার নতুন জীবন শুরুর কথা জানালেন বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে। গ্যালারিতে সেই প্রেম নিবেদন নিয়ে আহ্লাদিত নেটমাধ্যম। সেই সময় ডিভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েলের ইনস্টাগ্রামে এলো অন্য প্রেমের ছবি। স্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের নাচের ছবি এটি। ক্যাপশনে ড্যানিয়েল লেখেন, ‘৮০ বছর বয়সেও তোমার সঙ্গে এভাবে নাচার জন্য মুখিয়ে আছি। হয়তো তখন একটু আস্তে নাচতে হবে।’ ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

    এবারের আইপিএল-এ ১৩টি ম্যাচ খেলে ২৭৬ রান করেছেন ডিভিলিয়ার্স। রয়েছে দুটি অর্ধ শতরানও। শুক্রবার দুবাইয়ে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে ব্যাঙ্গালোর। লিগে ৩ নম্বরে থাকা কোহলিদের পক্ষে এই ম্যাচ জিতেও দুই নম্বরে উঠে আসা বেশ কঠিন হবে বলেই মত ক্রিকেট বোদ্ধাদের।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ