ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কাঠালিয়ায় ডোবায় গৃহবধূর মরদেহ

    কাঠালিয়ায় ডোবায় গৃহবধূর মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে ফারজানা (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    রোববার (১০ অক্টোবর) সকালে বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে গৃহবধূ ফারজানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    জানা গেছে, শনিবার রাতের খাবার শেষে ঘরে ঘুমিয়ে পড়েন গৃহবধূ ফারজানা। এরপর রাত ২ টার দিকে সে ঘরের দরজা খুলে বাহিরে বের হয়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে কোথাও পায়নি তাকে। পরে সকালে প্রতিবেশীরা বাড়ি সামনে ডোবায় ফারজানার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

    কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ফারজানার পিতার বরাত দিয়ে জানান, গৃহবধূ ফারজানা মানসিক ভারসম্যহীন ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    ফারজানার পিতা মানিক ফকির জানান, ফারজানার একটি দু’মাসের কন্যা সন্তান রয়েছে। গভীর রাতে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ