ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলে আটক

    ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

    জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে জেলেরা মা ইলিশ ধরছিল। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে রাজাপুর উপজেলা থেকে পাঁচ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৪ জনকে এক বছর করে কারাদন্ড ও ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।

    ভ্রাম্যমান আদালতের বিচারক রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এ দন্ড প্রদান করেন। অভিযানের সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ