ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন গৌরনদীর হুসনে আরা জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : গোলাম পারওয়ার ১৬১ দেশ পেরিয়ে পিরামিডের দেশে কাজী আসমা ৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা সংবাদ প্রকাশের জের সাংবাদিককে মারধর জামায়াত কর্মীর, থানায় ডায়েরি  উপকূলের ‘লাইফলাইন’ বেতার বরিশাল নিজেই লাইফ সাপোর্টে বরিশাল ফরচুন সুজে চার মাস ধরে বেতন পাচ্ছে না কর্মকর্তা-কর্মচারী, মেলেনি ঈদ বোনাস ঈদকে সামনে রেখে কৌশলী হচ্ছে মাদক কারবারিরা, আট কেজি গাঁজাসহ আটক ২ বরিশালে ক্র‍মশই ভয়াবহ রূপ ধারণ করেছে হাম, শিশুর মৃত্যু ঈদ ঘিরে বরিশালে মসলার বাজারে আগুন, বেড়েছে মাছের দামও  
  • কুতুপালংয়ে আগুনে ঘুমন্ত তিন রোহিঙ্গার মৃত্যু

    কুতুপালংয়ে আগুনে ঘুমন্ত তিন রোহিঙ্গার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা শিবির-সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও কয়েকজন।

    বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক।

    শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় সাত-আটটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

    নিহত ব্যক্তিরা হলেন কুতুপালং ১০ নম্বর ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আরমান উল্লাহ (২০), মো. মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম ও আমান উল্লার ছেলে মোহাম্মদ আয়াস। তারা সবাই কুতুপালংয়ের স্থানীয় ছৈয়দুল মোস্তফার দোকানের কর্মচারী।

    এ বিষয়ে কুতুপালংয়ের ইউপি সদস্য হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, অনেক দোকানের কর্মচারীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ওই তিনজন বের হতে পারেনি। ঘুমন্ত অবস্থায় পুড়ে তারা মারা গেছেন।

    উখিয়া ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক বলেন, কয়েক ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের পার্শ্ববর্তী ফিল্ড হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


    অনলাইন ডেস্ক/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ