ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • যেসব চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

    যেসব চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ শুরু হয়ে গেছে। আগামীকাল রবিবার (১৭ অক্টোবর) উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ওমানের মাস্কাটে বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

    তার আগে বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি। এদিকে, প্রথম পর্বের ম্যাচগুলোসহ পুরো বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারক মাধ্যমের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

    বাংলাদেশি তিনটি চ্যানেলে (জিটিভি, টি স্পোর্টস ও বিটিভি) বিশ্বকাপ উপভোগ করা যাবে। এছাড়া র‍্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপেও ম্যাচ উপভোগ করতে পারবে সমর্থকরা।

    যেসব চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ সম্প্রচার হবে :

    বাংলাদেশ: জিটিভি, টি স্পোর্টস, বিটিভি এবং র‍্যাবিটহোল ও বায়স্কোপ অ্যাপ।

    ভারত: স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টার অ্যাপ।

    পাকিস্তান: পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস ও দারাজ অ্যাপ।

    আফগানিস্তান: আরটিএ স্পোর্টস ও আরিয়ানা টিভি।

    অস্ট্রেলিয়া: ফক্স ক্রিকেট এবং ফক্সটেল গো, ফক্সটেল নাও ও কায়ো স্পোর্টস অ্যাপ।

    ইংল্যান্ড: স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস মিক্স, স্কাই স্পোর্টস অ্যাপ ও স্কাই স্পোর্টস ওয়েবসাইট।

    নেপাল, মালদ্বীপ, ভুটান: স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

    শ্রীলঙ্কা: সিয়াথা টিভি, স্টার স্পোর্টস ও সিয়াথা টিভি ওয়েবসাইট।

    যুক্তরাষ্ট্র: স্কাই স্পোর্টস ৩ ও ইএসপিএন+।

    কানাডা: উইলো কানাডা ও হটস্টার।

    মধ্যপ্রাচ্য: ক্রিকলাইফ ম্যাক্স, ওমান টিভি (শুধুমাত্র মাসকাটের ম্যাচগুলো) এবং সুইচ টিভি, স্টারজ প্লে।

    দক্ষিণ আফ্রিকা: সুপারস্পোর্ট ক্রিকেট এবং সুপারস্পোর্ট ওয়েবসাইট ও অ্যাপ।

    মালয়েশিয়া: অ্যাস্ট্রো ক্রিকেট ও হটস্টার।

    হংকং ও সিঙ্গাপুর: অ্যাস্ট্রো ক্রিকেট (পিসিসিডব্লিউ), ইয়ুপটিভি এবং অ্যাস্ট্রো ক্রিকেট (সিংটেল) ও হটস্টার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ