ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ৫৩ রানেই ৬ উইকেট নেই স্কটিশদের

    ৫৩ রানেই ৬ উইকেট নেই স্কটিশদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কটল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। প্রথম ওভার থেকেই টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না। তৃতীয় ওভারেই ভাঙে ওপেনিং জুটি।

    সন্ধ্যায় বাংলাদেশ অধিনায়ক টস জিতে সিদ্ধান্ত নেন বোলিংয়ের। অধিনায়কের আস্থার প্রতিদানও দিচ্ছেন বোলাররা।

    ইনিংসের সপ্তম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে শেখ মেহেদী হাসান তুলে নিয়েছেন জোড়া উইকেট। ওভারের দ্বিতীয় বলে ম্যাথিউ ক্রস (১১) ও পঞ্চম বলে জর্জ মুনজেকে (২৯) ফেরান সাজঘরে।

    এর আগে ইনিংসের তৃতীয় ওভারে সাইফউদ্দিন এসে চতুর্থ বলেই তুলে নেন কোয়েতজারকে। এই ডান হাতি ওপেনার বল বুঝে ওঠার আগেই বোল্ড আউট হয়ে ফিরতে হয় সাজঘরে।

    ওমানের আল আমেরাত স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টাইগাররা নেমেছে প্রথম পর্বের প্রথম ম্যাচ খেলতে। অনেকটা অচেনা স্কটিশদের সঙ্গে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কটিশরা ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে নিয়েছে ৫৬ রান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ