ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ১৪১ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড

    ১৪১ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাংলাদেশ ও স্কটল্যান্ড নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ওমানের আল আমেরাত স্টেডিয়ামে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

    ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্কটিশরা। প্রথম দুই ওভারে ৭ রান নেয়ার পর তৃতীয় ওভারে ভাঙে ওপেনিইং জুটি। সাইফউদ্দিনের করা ওই ওভারের চতুর্থ বলে কাইল কোয়েতজার বোল্ড হয়ে ফেরেন শূন্য রানে।

    এরপর দলীয় ৪৫ রানের মাথায় শেখ মেহেদী হাসান ফেরান ম্যাথিউ ক্রসকে (১১)। সপ্তম ওভারটির পঞ্চম বলে মেহেদী আরও ফেরান জর্জ মানজেকে (২৯)।

    দশম ওভারে সাকিব তার তৃতীয় ওভার করতে এসে শিকার করেন জোড়া উইকেট। রিচি বেরিংটন (২) ও মিচেল লিয়াসকে (০) রানে ফিরিয়ে দখল করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (১০৬) শিকারী মালিঙ্গাকে।

    শেখ মেহেদী চতুর্থ ওভার করতে এসে আবারও নেন উইকেট। এবার ফেরান ৫ রান করা কালাম ম্যাকলিওডকে। বলা যায় টাইগার বোলারদের তোপের মুখে স্কটিশ ব্যাটাররা ব্যর্থ হয়েছেন ইনিংস লম্বা করতে।

    ১৭তম ওভারের প্রথম বলে তাসকিন নিজের তৃতীয় ওভারে তুলে নেন দ্রুত রান তুলতে থাকা মার্ক ওয়াটকে (২২)। তবে ক্রিস গ্রেভস ছিলেন বাকিদের থেকে ভিন্ন।

    চাপের মুখে বিপাকে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেছেন কখনও সিঙ্গেল রান আবার কখনও বাউন্ডারি হাঁকিয়ে। গ্রেভস শেষ পর্যন্ত ৪৫ (২৮) রান করে বিদায় নেন মোস্তাফিজের বলে সাকিবের কাছে ক্যাচ দিয়ে। স্কটিশরা সংগ্রহ করেছে ৯ উইকেটে ১৪০ রান।

    বাংলাদেশের পক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন মেহেদী, ১৭ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব। সাইফউদ্দিন ও তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট। শেষ ওভারে মোস্তাফিজ তুলে নেন ২ উইকেট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ